ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দৈনিক সকালের সময়ে নিউজ প্রকাশের এক ঘন্টার মধ্যে সেই ড্রেজার পুড়িয়ে দিল প্রশাসন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২১ রাত ৮:২০
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামে ‘বাউফলে অবৈধ বালু উত্তোলন; হুমকিতে সেতু ও ফসলি জমি’ শিরোনামে দৈনিক সকালের সময়ে নিউজ প্রকাশের এক ঘণ্টার মধ্যে সেই অবৈধ ড্রেজার মেশিনটি পুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অবৈধ ড্রেজার মেশিনটি পুড়িয়ে দেয়া হয়।
 
দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান হিরোন আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে জানতে পারেন, উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের ফসলি জমিতে ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু-মাটি উত্তোলন করছেন অবৈধ বালু ব্যবসায়ী ইউপি সদস্য হারুন হাওলাদার ও মজিবর কাজী। পুকুর ভরাটের কাজে উত্তোলনকৃত বালু কিনে নিচ্ছেন মো. সুজন ও মামুন বিশ্বাস নামে দুই ব্যক্তি। আর চার বছর যাবৎ এ অবৈধ বালুর ব্যবসা করছেন মজিবর। অবৈধভাবে উত্তোলনকৃত বালুর বেশিভাগই স্থানীয় ঠিকাদাররা তাদের নির্মাণকাজে ব্যবহার করছেন। ফলে  মাটিমিশ্রিত এ বালু দিয়ে তৈরি সড়ক ও স্থাপনা টেকসই হয় না। এতে সরকারের উন্নয়নকাজের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাছাড়া কম খরচে ও সহজ পদ্ধতিতে বালু পাওয়ায় পুকুর, ডোবা ভরাট ও গৃহ নির্মাণের জন্য পরিবেশবিধ্বংসী এ ড্রেজার ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে দৈনিক সকালের সময় নিউজ প্রকাশের এক ঘণ্টার মধ্যে ওই ড্রেজারটি পুরিয়ে দিয়েছে প্রশাসন।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী জানান, সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থানে গিয়ে অবৈধ ড্রেজার মেশিনটি দেখতে পাই। কিন্তু কোনো লোক না পেয়ে ড্রেজার মেশিনটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ওই মেশিনটি পুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন