বিনা টিকিকে ট্রেনে ভ্রমণ, ২৭২ যাত্রীকে জরিমানা
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম রেলস্টেশনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে ২৭২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৯ অক্টোবর) দিনব্যাপী পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে বনলতা, ধূমকেতু, সুন্দরবন, চিত্রা, দ্রুতযান, কুড়িগ্রাম পদ্মা ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, আবু হেনা শাহ আলম, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের বুকিং ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।
বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বিনা টিকিটে যেন যাত্রীরা ট্রেনে ভ্রমণ না করেন সে বিষয়ে সচেতনতার পাশাপাশি অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied