পাংশায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে তোছাদ্দক হোসেন গ্রাম উন্নয়ন সংঘের আয়োজনে কসবামাজাইল আতাহার হোসেন ডিগ্রি কলেজ মাঠে আন্তঃজেলা বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে।
আতাহার হোসেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি ও তোছাদ্দক হোসেন গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি আব্দুল্লাহ আল হুসাইনের সভাপতিত্বে গতকাল রোববার (৯ অক্টোবর) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
এ উদ্বোধনী অনুষ্ঠানে কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. হাবিবুর রহমান বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন মণ্ডল সাম, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান, শরিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, কসবামাজাইল পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো. রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় নাটর জেলা ও কুষ্টিয়া জেলা ফুটবল দল অংশগ্রহণ করে। টাইব্রেকারে ৩-৪ গোলে কুষ্ঠিয়া ফুটবল দল বিজয় লাভ করে। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সমাজকে বদলে দিতে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলোয়াড়রা খেলাধুলার সময় অন্য খারাপ কাজ থেকে বিরত থাকে। আমাদের ছেলে-মেয়েরা কাদের সাথে সঙ্গ দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিশেষে খেলার আয়োজকদের পাংশা মডেল থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন