ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে নিখোঁজ ছেলেকে উদ্ধার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ৪:৪৪
গোয়ালন্দ ঘাট থানা এলাকা হতে নিখোঁজ শিশু আল আমিনকে উদ্ধার করা হয়েছে। অপহরণ নয়, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিল আলামিন, পুলিশের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

গত ০৪/১০/২০২২ তারিখ বিকাল অনুমান ঘটিকার খেলতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। এ সংক্রান্তে শিশুটির মা মোছাঃ নারগীস খাতুন (৩৮), স্বামী- মো. নুরুল ইসলাম, সাং উজানচর দুদুখান পাড়া, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী থানায় আসিয়া জিডি নং- ২৭৪, তাং-০৭/১০/২০২২ মূলে একটি নিখোঁজ জিডি করলে জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ গোয়ালন্দঘাট থানার নির্দেশে এসআই হাসানুল বান্না সাগরের নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে।
 
অনুসন্ধানে দেখা যায়, শিশুটির স্কুলের শিক্ষক তার ফেসবুকে হারিয়ে যাওয়ার একটি স্ট্যাটাস দিলে একটি প্রতারক চক্র টাকা হাতিয়ে নেবার জন্য অপহরণের নাটক সাজিয়ে শিশুটির অভিভাবকদের নিকট ৫০ হাজার টাকা দাবি করে৷ শুরু থেকেই অপহরণের বিষয়টি সন্দেহজনক হওয়ায় জেলা পুলিশের বিভিন্ন টিম পুরো জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে ০৯/১০/২০২২ খ্রিঃ তারিখ বিকেল ৫টার সময় রাজবাড়ী সদরের কাজী হেদায়েত হোসেনে স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকালীন তাকে পাওয়া যায়। শিশুটিকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। 
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শিশুটি ফুটবল খেলতে খুব পছন্দ করে কিন্তু তার পরিবার তাকে ফুটবল খেলতে বাধা দেয়। এ কারণে শিশুটি পালিয়ে বাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল খেলে বেড়াচ্ছিল এবং রাতে রাজবাড়ী রেলস্টেশনে ঘুমাত মর্মে জানা যায়। প্রতারক চক্রটিকে ধরতে অভিযান চলমান রয়েছে। 

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত