উপনির্বাচনে ফুলছড়িতে ইভিএম নিয়ে শঙ্কায় প্রবীণ ভোটাররা
গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে উপনির্বাচন ১২ অক্টোবর। এই নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেয়ার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন সাঘাটা-ফুলছড়ি আসনের ভোটাররা। কিভাবে ইভিএমে ভোট দিতে হবে তা নিয়ে অনেক ভোটার আছেন চিন্তায়। তবে এ প্রযুক্তির মাধ্যমে ভোট নিয়ে তারা শঙ্কায় রয়েছেন।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা ও স্বতন্ত্র পার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করছেন এ আসনে। এই প্রথম গাইবান্ধায় ইভিএমে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভোটররা কিছুটা দ্বিধান্নিত। আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোটারদের দাবি দ্রুতই তাদের ইভিএমে ভোট দেয়ার পদ্ধতি শিখিয়ে দিতে প্রশিক্ষণের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
কথা হয় সাঘাটা উপজেলার ইউনিয় কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে। তিনি বলেন, শুনতেছি এবার ইভিএমে ভোট হবে। কিন্তু আমাদের তো ইভিএম সর্ম্পকে কোন ধারণা নাই। একই গ্রামের প্রবীন ভোটার আব্দুর রহমান বলেন, এবারেই প্রথম সাঘাটা-ফুলছড়িতে ইভিএমে ভোট গ্রহণ হবে। সেজন্য ভোটের আগে সবাইকে ইভিএম সর্ম্পকে সচেতনতা করলে ভালো হতো।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের তেতুলের তল এলাকার রাসেল মাস্টার বলেন, ভোট পছন্দের প্রার্থীকে দেয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কা আছে। যারা ইভিএম নিয়ন্ত্রণ করবে তারা কতটুকু নিরপেক্ষ থাকবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
একই ইউনিয়নের রসুলপুর গ্রামের তরুণ ভোটার ফুয়াদ হাসান বলেন, আমরা যারা তরুণ ভোটার তাদের জন্য ইভিএমে ভোট দেওয়া কোন কঠিন কাজ নয়। আমার কাছে ইভিএম পদ্ধতি সুন্দর ও সহজ মনে হচ্ছে। কিন্তু প্রবীন ব্যক্তিদের যদি ইভিএমে ভোট দিতে হয় কিভাবে সেটা শেখানো যেতে তাহলে কোন সমস্যা হতো না।
জেলা নির্বাচন কর্মকর্তা ও গাইবান্ধা-৫ উপনির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব ভোট নিয়ে সংশয় শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন।
তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি এবং ভোটার প্রশিক্ষণ কার্যক্রম আমরা শুরু করেছি। যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ইভিএম বিষয়ে দুইটি উপজেলায় মাইকিং, পোস্টার, বিভিন্ন ধরণের লিফলেট দ্বারা জনগণের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। সাঘাটা উপজেলার ২ লক্ষ ২৫ হাজার ৭০ জন এবং ফুলছড়ি উপজেলার ১ লক্ষ ১৪ হাজার ৬ শত ৭৬ জনসহ আসনটিতে মোট ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। শূন্য এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
এমএসএম / জামান
মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ
মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে
রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র
রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
Link Copied