ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত আ.লীগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১০-২০২২ রাত ১০:১৭
১২ অক্টোবর সারাদেশে  বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ প্রস্তু আছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলনে কোন বাঁধা দেবেনা আওয়ামী লীগ।  তবে যদি বিএনপি জামায়াত অতীতের মত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগুন সন্ত্রাস, বোমাবাজি করে মানুষ হত্যার অপরাজনীতি শুরু করে।
 
তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বলেও জানান তাঁরা সোমবা (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন নেতারা। 
 
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সকল দলের গণতান্ত্রিক অধিকার। তবে অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, আন্দোলনের নামে মিছিল মিটিং, সমাবেশের নামে বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। পশুবাহী গাড়িতে আগুন দিয়ে  নিরীহ পশু হত্যা করেছে। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মানুষের ব্যবসা বাণিজ্যের সমূহ ক্ষতি সাধন করেছে।
 
এবারও যদি তারা অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় তাহলে জনগণকে একাত্ম করে, জনগণের সাথে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত। আমরা গায়ে পরে কিছু করতে চাই না। নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তবে জনগণের শান্তি বিনষ্ট হলে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বসে থাকবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেব।
 
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, চট্টগ্রাম  উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বক্তব্য রাখেন। 
 
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ সহ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী