ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১০-১০-২০২২ রাত ১০:৫০
ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচাতো ভাইয়ের প্রতিবন্ধী মেয়ে(১৪)কে ধর্ষনের অভিযোগ উঠেছে লিটন(৫৫) বিরুদ্ধে। সে উপজেলার যশরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন গতকাল সোমবার তাঁকে আটক করে পুলিশে দেয়।
জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বিল্লাল হোসেন মারা যাওয়ার পর তার স্ত্রী অন্যত্র বিয়ে করে বাড়ি থেকে চলে যায়। পরে মৃত বিল্লাল হোসেনের প্রতিবন্ধী মেয়েকে তার দাদু লালন পালন করতো। প্রায় ৫মাস পূর্বে প্রতিবন্ধীকে কৌশলে একই বাড়ির চাচা লিটননতার ঘরে নিয়ে ধর্ষণ করে।প্রতিবন্ধী কিশোরীটি অন্তঃস্বত্তা  হওয়ার পর লিটন তাঁর  স্ত্রী কল্পনা খাতুনের সহযোগীতায় কিশোরীর গর্ভপাত ঘটায়।এতে প্রতিবন্ধী কিশোরী অসুস্থ হয়ে পরে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে ধর্ষক লিটন আত্মগোপন করে।পরে কৌশলে এলাকাবাসী মীমাংসার কথা বলে ধর্ষক লিটনকে এলাকায় ফিরিয়ে এনে পুলিশে দেয়। 
ধর্ষিতার বড় ভাই রাকিব(১৯) জানায়, আমার এতিম প্রতিবন্ধী বোনকে তাদের ঘরে নিয়ে কয়েক বার ধর্ষণ করে লিটন। আমি ধর্ষকের বিচার চাই।
এ ব্যাপারে জানতে চাইলে ধর্ষক লিটন বলে, আমার ভুল হয়েগেছে। আমি বুঝতে পারিনি।আমাকে ছেড়ে দেন।আমি আর এলাকায় আসবো না।
সাবেক ইউপি সদস্য হেলেনা খাতুন বলেন, জঘন্যতম অপরাধ করে লিটন এলাকা থেকে পালিয়ে গেলে আমি ও স্থানীয় লোকজন মীমাংসার কথা বলে খবর দিয়ে লিটনকে এনে সোমবার সকালে পুলিশে সোপর্দ করি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে ধর্ষিতার ভাই বাদী হয়ে মামলা করেছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ