পাংশায় ট্রেন-বাটাহাম্বা সংঘর্ষে আহত ৩
রাজবাড়ীর পাংশায় ইটের খোয়াভর্তি একটি বাটাহাম্বার সাথে সাটল ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বাটাহাম্বাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক, হেলপার ও রেলওয়েতে কর্মরত এক কর্মচারী আহত হন। এছাড়াও দুটি অটোভ্যান ভাংচুর ও একটি ছাগল মারা যায়। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় পাংশা পৌর শহরের সত্যজিৎপুর এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পোড়াদাহ-দৌলতদিয়া রুটে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
আহতরা হলেন- বাটাহাম্বা চালক পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চৈতাগ্রামের শমসরে আলী মোল্লার ছেলে খায়রুল ইসলাম (২৮), বাটাহাম্বার হেলপার একই গ্রামের মসলেম সরদারের ছেলে রিহাদ সরদার (২৭) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দৈইশালা গ্রামের আছমত আলী মোল্লার ছেলে মো. জুলহাস মোল্লা (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়ার পোড়াদাহগামী একটি সাটল ট্রেন ঘটানাস্থলে পৌঁছলে বাটাহাম্বার চালক অরক্ষিত রেলক্রসিং পার হতে যান। এ সময় দ্রুতগতির সাটল ট্রেনের সাথে ধাক্কা লেগে বাটাহাম্বাটি ট্রেনের সাথে আটকে যায় এবং ট্রেনটি বাটাহাম্বাটিকে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। এতে বাটাহাম্বাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রেন থামালে আটকে থাকা বাটাহাম্বাটি অপসারণ করা হয় এবং চালককে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। এ সময় বাটাহাম্বার আঘাতে আধা কিলোমিটারের মধ্যে রেললাইনের পাশে থাকা দুটি ব্যাটারিচালিত অটোভ্যান ভেঙে যায় ও একটি ছাগল মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সোমা প্রামাণিক জানান, খায়রুল ইসলাম গুরুত্বর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলহাস মোল্লা জানান, তিনি কালুখালী রেলওয়ে স্টেশনে কর্মরত। অফিসের প্রয়োজনীয় কজে ট্রেনের ইঞ্জিন বগির সামনে চড়ে পাংশায় জাচ্ছিলেন।
আহত রিহাদ সরদার স্থানীয় একটি ফার্মেসির দোকান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, আমারা ৯৯৯-এর ফোনের মাধ্যমে সংবাদ পাই এবং সরেজমিন গিয়ে স্থানীদের সহযোগিতার রেলপথ ক্লিয়ার করে ট্রেন চলাচলের উপযোগী করে দেই। অন্য বিষয়গুলো রেলওয়ে পুলিশ দেখবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন