কিছু অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড চুরি করতে পারে
এমন একটি অ্যাপ ডাউনলোড করেছেন যেটা আসলে কোন কোজেই আসেনি। হতে পারে অ্যাপটির একমাত্র উদ্দেশ্য ছিল আপনার পাসওয়ার্ড চুরি করা। ফেসবুক-প্যারেন্ট মেটা প্রায় এক মিলিয়ন ব্যবহারকারীকে এই ব্যাপারে সচেতন করা শুরু করেছে। সংস্থাটি প্রায় ৪০০ টি অ্যাপ চিহ্নিত করেছে যেগুলো ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে।
ফেসবুক অ্যাপল এবং গুগল উভয়কে এই ব্যাপারে অবহিত করার পরে অ্যাপগুলো এখন অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে। বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হওয়ার কারণে ফেসবুকের জন্য কিছু সমস্যা তৈরি হয়েছে। তাদের মধ্যে একটি হলো ফেসবুক ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড চুরি করার চেষ্টা।
ভুয়া অ্যাপ কিভাবে কাজ করে?
প্রথমে কিছু বৈধ অ্যাপের নকল করে পাসওয়ার্ড চোরেরা। প্রতারণার উদ্দেশ্যে অ্যাপটি সম্পর্কে ইতিবাচক রিভিউ প্রকাশ করা হয়। আপনি আকৃষ্ট হয়ে অ্যাপটিতে ক্লিক করার সাথে সাথেই কিছু কাজ সম্পূন্ন করতে বলা হবে আপনাকে। এরপর অ্যাপটি ডাউনলোড করতে বলা হয়। যখনই ডাউনলোড করতে যাবেন আপনাকে ফেসবুক দিয়ে লগইন করতে বলা হবে। এবং লগইন করলেই অ্যাপটি আপনার নাম এবং পাসওয়ার্ড চুরি করবে। মেটা ব্যবহারকারীদের এমন অ্যাপ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, যেগুলো ফেসবুকে লগইন করতে বা অন্য কোনো বিকল্প উপায়ে কথা বলা থাকে। এর মানেই হলো অ্যাপটির আপনার নাম এবং পাসওয়ার্ড চুরি করতে চাচ্ছে।
নিরাপত্তা
যেকোন অ্যাপ ডাউনলোড করার আগে, এর ডাউনলোড সংখ্যা, রেটিং এবং রিভিউ দেখে নিন। আপনি পরীক্ষা করার সময় নেতিবাচক মন্তব্যগুলো এড়িয়ে যাবেন না। অ্যাপটি যে কাজে ডাউনলোড করলেন সেটি করে কিনা পরীক্ষা করুন। সেটা না করলে মুছে দিন। ভুল করে ডাউনলোড করে ফেললে অবিলম্বে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন।
সূত্র : নিউজ বাইট।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের