পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিনুল আহসান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার মণ্ডল। অনুষ্ঠানের শুরুতে মাদক নির্মূলে সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আগামীর বাংলাদেশকে রক্ষা করতে হলে এখনই মাদকের ছোবল থেকে আমাদের নতুন প্রজন্মকে বের করে আনতে হবে। তারা যদি সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠতে না পারে তাহলে আগামীর যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। তাই আমাদের সকলকে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নিমূলে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় পৌর মেয়রগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied