ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ চট্টগ্রাম মহানগর পিপি নিযুক্ত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ৪:৩৬

বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয় আইন ও বিচার বিভাগ কর্তৃক গত ১০ অক্টোবর স্মারক নং-সলিসিটর/ জিপি-পিপি (চট্টগ্রাম)-১৮/ ২০০৯- ৯৪ মুলে  সরকারি আদেশে এডভোকেট আবদুর রশিদকে চট্টগ্রাম জেলা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হয়। 
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রশিদভ পটিয়া উপজেলার খরণা গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুর আহমদ। বিগত ৪ মার্চ ১৯৮৯ সাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে যোগদান করার পর অত্যন্ত সততার সাথে তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি ১৯৯০ সালে কার্যকরী পরিষদ সদস্য, ১৯৯৩ সালে সাংস্কৃতিক সম্পাদক, ২০০২ সালে সহ সাধারণ সম্পাদক এবং ২০১৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এড.আবদুর রশিদ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম জেলা মহানগর ও দায়রা জজ আদালতের পিপির দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে এডভোকেট আবদুর রশিদ বলেন. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড.আনিসুল হক এমপি, মাননীয় ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত দায়িত্ব সফলতার সাথে পালন করতে সকল আইনজীবী সহকর্মীদের সহযোগিতা কামনা করেন। এডভোকেট আব্দুর রশীদ পিপি নিযুক্ত হওয়ায় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম শামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানউল্লাহ চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী