ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

যে কারণে ফেসবুক ফলোয়ারের সংখ্যা কমছে?


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১২:২৬

মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্টের উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার কমে গেছে। গত সোমবার ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে। ধারনা করা হচ্ছে ফেসবুক ভুয়া অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে বুধবার সকাল থেকে বিষয়টি সবার নজরে আসে।

জানা গেছে নিউইয়র্ক টাইসম, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে। ইউএসএ টুডে গত সোমবার হারিয়েছে ১৩৭২৩ এবং মঙ্গলবার হারিয়েছে ১১৩৯২ জন ফলোয়ার। অপরদিকে নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬,২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪,৯৪৪ জন ফলোয়ারকে। সোমবার নিউইয়র্ক পোস্ট হারিয়েছে ৮২০০ জন ও পরের দিন ৪৩৭৮ জন ফলোয়ার হারিয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্ট তাদের ফলোয়ার হারিয়েছে ৫,৮০৪ জন এবং পরের দিন হারিয়েছে আরও ৪,৩৩৭।

বিশেষ করে যেসব ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা ১৪ হাজারের বেশি তাদের ফলোয়ারের সংখ্যা ৯ হাজারে নেমে এসেছে। কেউ কেউ বিষয়টিকে ফেসবুকের টেকনিক্যাল সমস্যা বলে অবহিত করলেও এ নিয়ে ফেসবুক সংশ্লিষ্ট কেউ মন্তব্য করেনি।

তবে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট প্রতিবেদন বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক ভুয়া অ্যাকান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার প্রসঙ্গে ফেসবুকের ট্রান্সপারেন্সি সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফেসবুক থেকে যতটা সম্ভব জাল অ্যাকাউন্ট সরিয়ে ফেলবে। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তাদের নীতি লঙ্ঘন করে খোলা হয়েছে।

সূত্র : নিউজ উইক।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা