ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

যোগাযোগ ব্যবস্থায় আরো এক ধাপ এগিয়ে দেবে বরকল সেতু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ৪:৬

দীর্ঘ দুই যুগ পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল চট্টগ্রামের আনোয়ারা-চন্দনাইশ সংযোগ সড়কের ‘বরকল সেতু’। দুই উপজেলার মধ্যবর্তী সংযোগ স্থাপনকারী চানখালী খালের ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের ফলে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে আনোয়ারা ও চন্দনাইশ উপজেলায়। চলতি মাসের মাঝামাঝি সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে।সওজ সূত্র জানায়, ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ গার্ডার বিশিষ্ট ১১৭ মিটার দৈর্ঘ্য এ সেতুটি উদ্বোধনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।অপরদিকে সেতুর মাধ্যমে বঙ্গবন্ধু টানেলের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবে চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া উপজেলাসহ পুরো দক্ষিণ চট্টগ্রাম। এতে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। ফলে পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের আর্থসামাজিক অবস্থা। টানেল-সংযুক্ত নবনির্মিত ছয় লেন সড়ক এসে শেষ হয়েছে কালাবিবির দিঘির মোড়ে। এরপর সংযুক্ত হয়েছে দক্ষিণে বাঁশখালী সড়কের পূর্বদিকে আনোয়ারা বরকল সড়ক, যা মূলত ছয় লেন সড়কের মূল ভূমিকা রাখবে এ বরকল সেতু। টানেল আর সংযুক্ত ছয় লেনের কাজের সঙ্গে বরকল সেতু নির্মাণ হওয়ায় টানেল সংযোগে নতুন সম্ভাবনা হবে আশা প্রকাশ করেছে সচেতন মহল। দোহাজারী সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে বরকল সেতুটি টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান টেকনো-মেজবাহ এসোসিয়েট (জেবি)’র পরিচালনায় চট্টগ্রাম দোহাজারী সড়ক বিভাগের তত্ত্বাবধানে এ ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়। সিডিউল অনুযায়ী, ২০২১ সালের ৩০ জুন সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজের শুরুতে পাইলিংয়ের সময় নিচের মাটির অবস্থা খারাপ হওয়ায় সেতুর ডিজাইনে পরিবর্তন আনতে হয়। এ কারণে নির্মাণ কাজের সিডিউল এক বছর বাড়িয়ে ২০২১ সালের ৩০ জুনের পরিবর্তে ২০২২ সালের ৩০ জুন নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। বর্তমানে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।এ  বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ দোহাজারি সার্কেলের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, সেতুর কাজ  শেষ। এখন উদ্বোধনের অপেক্ষা। সেতুমন্ত্রী যখন নির্দেশ দেবেন তখন সেতুটি উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন হলে পুরো দক্ষিণ চট্টগ্রামে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ