ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে জেলা পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ৪:৩২
নোয়াখালীর চৌমুহনী বাজারে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মহিন উদ্দিনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে চৌমুহনী বাজারে অবস্থিত ওই মার্কেটের সামনের রাস্তায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। 
 
লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, আমার পিতা আলী আজ্জম সওদাগরের ১০ সন্তান। বাবা-মার মৃত্যুর পর আমাদের ৬ ভাই বোনদের কাউকে সম্পত্তি বুঝিয়ে দেয়নি। আমরা বোনেরা হাজীপুর সাকিনের বাসিন্দা মহিন উদ্দিনের সহযোগিতা চাই এবং তাকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করি। তিনি আমাদের পিতা-মাতা থেকে ওয়ারিশ হিসেবে প্রাপ্ত সমস্ত সম্পত্তি হিস্যা অনুসারে উদ্ধার করে দিলে আমরা বোনেরা তাকে কিছু সন্মানী প্রদান করব মর্মে বলি। কিন্তু মহিন উদ্দিন কুট কৌশলের আশ্রয় নিয়ে প্রতারণার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে কিছু ব্ল্যাংক স্ট্যাম্পে সাক্ষর গ্রহণ করে খালি স্ট্যাম্পগুলো তার নিকট গচ্ছিত রাখেন। পরবর্তীতে আমাদের ভুল বুঝিয়ে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত বিগত ২০১৯ সালের ২ মে তারিখের ৩৭৬৩নং আমমোক্তারনামা দলিল মূলে ওয়ারিশ হিসেবে প্রাপ্ত সমস্ত সম্পত্তির আমমোক্তার নিযুক্ত হন। 
 
শুধু তাই নয়, মহিন উদ্দিন আমাদের ভাইদের নিকট থেকে ১ শতাংশ সম্পত্তি বা ১২ লাখ টাকা নগদে গ্রহণ করে আমাদের না দিয়া আত্মসাৎ করেন। তাছাড়া মহেষগঞ্জ বাজারস্থ একটি দোকান ঘর আমাদের না জানাইয়া ২৪ লাখ টাকা বিক্রি করে ওই টাকা আত্মসাৎ করেন।  উক্ত মহিন উদ্দিন হাজীপুর মৌজায় অবস্থিত নাপিতেরপুল নামক স্থানে অবস্থিত আমাদের ১১টি দোকানের ভাড়াটিয়াদের কাছ থেকে ৪০ লাখ টাকা সেলামী বাবদ গ্রহণ করেন এবং ২০১৯ সালের জুন মাস থেকে গত মাস পর্যন্ত ৩ বছর ৩ মাসের ভাড়া বাবত ৬ লাখ ৫০ হাজার টাকা আত্নসাৎ করেন। আমরা আমাদের প্রাপ্ত টাকা চাইলে তিনি আমাদের বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। তার নিকট থাকা খালি স্ট্যাম্প ও আমমোক্তারনামার মাধ্যমে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা আত্মসাতের হুমকি দেন। তার এমন হুমকি-ধমকিতে আমরা চরম আতংকে দিনাতিপাত করছি। মহিন উদ্দিন একজন চাঁদাবাজ, জুলুমবাজ, দখলকারী ও সন্ত্রাসী। তিনি আমাদের মতো বহু নিরীহ মানুষকে পথের ভিখারী বানিয়েছেন। কেউ তার ভয়ে মুখ খুলতে সাহস পান না। তাই মহিন উদ্দিনের প্রতারণা, অর্থ ও সম্পত্তি আত্মসাৎ, জবরদখল, চাঁদাবাজির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করেন। 
 
অভিযোগ অস্বীকার করে মহিন উদ্দিন বলেন, যা হয়েছে তার সব ধরনের কাগজপত্র ও সাক্ষীও রয়েছে। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য কারো ইন্ধনে তারা এমন করছেন। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান