নির্বাচন বন্ধের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হতে থাকে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ।
গতকাল বুধবার (১২ অক্টোবর) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে বলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আমরা ফুলছড়ি-সাঘাটাবাসী হতভম্ব। আমরা এর আগেও অনেক নির্বাচন দেখেছি, এবারের মতো সুষ্ঠু নির্বাচন কখনো হয়নি। জাতীয় পার্টি ও জামায়াত-বিএনপির লোকেরা স্বতন্ত্র প্রার্থীর হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের ছবিসংবলিত গেঞ্জি গায়ে দিয়ে এরকম নাসকতা করেছে। আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি তদন্ত করেন। ঢাকায় থেকে দেখলেন, কাদের দেখলেন- সেটা জাতির সামনে তুলে ধরুন।
ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, যে ৫১টি কেন্দ্রে ঝামেলা হয়েছে ওই কেন্দ্রগুলোর ভোট বন্ধ হবে সেটা স্বাভাবিক। কিন্তু বাকি ৯৪টি কেন্দ্রের ফলাফল দেয়া হোক।
উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহ্দী মাসুদ পলাশ বলেন, যদি বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্র নাই করে, তাহলে কেন ১১ অক্টোবর বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ফুলছড়ি-সাঘাটা বিএনপির নেতাকর্মীদের নোটিস দেবেন। নির্বাচন কমিশনারের বোঝা উচিত এই নির্বাচন বন্ধের পেছনে ষড়যন্ত্রকারী কারা তা প্রমাণিত।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. রুহুল আমিন, ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল পারভেজ শালু, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, যে কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে, সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করে স্থগিতকৃত কেন্দ্রের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করতে হবে। সেই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন বক্তারা।
পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তী কর্মসূচির তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানানো হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ