পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা শাহদৎ হোসেন রানা।
সাংবাদিক আ. আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী মো. সাইফুর রহমান। বক্তব্য রাখেন- সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাস, ষোল আনা সমবায় সমিতি লিমিটেডের সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, প্রভাষক বজলুর রহমান, উপজেলা সিপিপির টিম লিডারদের মধ্যে কবির উদ্দিন, দীপঙ্কর মণ্ডল, জুলি শেখ, মুক্ত অধিকারী, রথীন মণ্ডল, রাসেদুজ্জামান রাসেল, অনামিকা ঘোষ, নয়ন বিশ্বাস, ত্রাণ শাখার মো. আজিজুল ইসলাম, মারুক বিল্লাহ, সবুর খান, সুজয় মিস্ত্রী, সুমন আল মামুন প্রমুখ।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত