ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:৩
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।
 
র‌্যালি শেষে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রয়েল আহম্মেদের নেতৃত্বে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট।

অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় গ্যাসের আগুন নির্বাপণ পদ্ধতি, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার, তেলের আগুন নির্বাপণ পদ্ধতি, ভূমিকম্পের সময় করণীয়, আহতকে সেবাদানের মাধ্যম এবং ঘরের আগুন নির্বাপণ ও পানির ডিসপ্লে প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা মডেল থানার ওসি অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছা. রোকেয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোত্তালেব আলী। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপসহকারী প্রকৌশলী মো. হেকমত আলী।
 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন