ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ভেজাল মানহীন ঘি উৎপাদনে ৫ কোম্পানির লাইসেন্স বাতিল করল বিএসটিআই


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:৪২

চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ভেজাল ও মানহীন ঘি উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ৫টি ঘির কারখানার লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই। অভিযোগ রয়েছে কয়েকটি ঘি কোম্পানি দীর্ঘদিন ধরে মানহীন ও ভেজাল ঘি পাইকারী ও খোলাবাজে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে। উক্ত কোম্পানির ঘি কিনে প্রতারিত হওয়ার অভিযোগও রয়েছে।

যে সব ঘি কারখানার লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই সেগুলো হলো বোয়ালখালী উপজেলার চরখিদুরপুর পশ্চিম গোমদন্ডীর এইচ এস ফুড প্রোডাক্টস কোম্পানির উৎপাদিত ব্রান্ড ”সোনানী স্পেশাল” ঘি, বাকলিয়া শাহ আমানত সংযোগ সড়ক এলাকার এম আর কনজুমার ওয়ার্কস কোম্পানির ব্রান্ড ”পাকোয়ান” ঘি, পাচঁলাইশ আমিন জুটমিলস্থ হামজারবাগ এলাকার মের্সাস যমুনা কেমিক্যাল ওয়াকর্স কোম্পানির ”এ-৭এ-৭ স্পেশাল” ঘি, বায়েজিদ বেসিক শিল্প এলাকার মের্সাস কল্পনা কমোডটিস কোম্পানির ”এপি-১ গোল্ড ও হোমল্যান্ড” ঘি, কালুরঘাট বিসিক শিল্প নগরীর মের্সাস বিএসপি ফুড পোডাক্টস (প্রাই) লি. এর উৎপাদিত ঘি ”মনোরম” সহ কয়েকটি ঘি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়। উক্ত ব্রান্ডের ঘি বিএসটিআই বাজার থেকে সংগ্রহ করে নমুনা পরীক্ষা করে ভেজাল এবং মানহীন ও ওজনে কমসহ বিভিন্ন ধরণের অনিয়ম ধরা পড়ে। গত ১২ অক্টোবর বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম বিভিন্ন পরীক্ষ নীরিক্ষার রিপোর্ট পর্যালোচনা করে উক্ত কোম্পানির ঘি বাজারজাত এবং উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেন। বিএসটিআই চট্টগ্রাম বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মো.নুরুল ইসলাম বলেন, বিএসটিআই  নিয়মিত অভিযান এবং কাজের অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষার পর লাইসেন্স বাতিল করেছে, তাদের পণ্যর মান নিয়ে ভোক্তাদের অভিযোগ রয়েছে বাস্তাবে অভিযোগেও সত্যতাও পাওয়া গেছে।  এ বিষয়ে জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আমি চট্টগ্রামে থাকা অবস্থায় ভেজাল পণ্য এবং ভোক্তাদের সাথে প্রতারণা ওজনে কম দেয়াসহ বিভিন্ন অভিযোগ আমাদেও কাছে আসার পর অভিযান পরিচালনা করেছি, বিএসটিআই এভাবে যদি নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখে মানহীন ভেজান পণ্য বাজারে বিক্রি করা সম্ভব হবে না বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী