পটিয়ায় অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের বিরুদ্ধে হুলাইনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে পূর্ণবাসন এবং সহায়তায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতার ২৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করা হয়। উক্ত অনুদান সংগ্রহ করার সময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার তার কাছে জমা রাখেন।
এমন কি অগ্নিকান্ডের ঘটনার পর তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ১ হাজার ৫শ টাকা করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে খাবার এবং বস্ত্রের জন্য দিলেও উক্ত টাকা পর্যন্ত ইউপি চেয়ারম্যান নিয়ে নেয়। ইউপি চেয়ারম্যানের অনুদানের টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বুধবার লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানায়, গত ১৯ জুলাই রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৫ টি বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় ঘরের কিছু অংশ নির্মাণ কাজ করলেও পরিবারগুলো খোলা আকাশের নিচে এখনো মানবেতর জীবন যাপন করছে। চেয়ারম্যানের হাতে টাকা অনুদানের টাকা চাইতে গেলে পরিবারগুলোকে চেয়ারম্যান হুমকি দিচ্ছে পারলে কিছু করার জন্য বলে ভয় দেখান বলে জানান।
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে মৃত এয়াকুব আলীর পুত্র ইলিয়াছ, হাফেজ মাহমুদুল হকের স্ত্রী দিলুা আরা বেগম, মৃত জমির হোসেনের স্ত্রী মুন্নি আকতার, মৃত ফজল আহমদের পুত্র আবুল মনছুর, মৃত আব্দুল হালিমের স্ত্রী আয়েশা খাতুন,মৃত কবির আহমদের পুত্র আবু বক্কর, মকছুদ আহমদের পুত্র আব্দুল খালেক ও আব্দুল মালেক।মৃত ফজল আহমদের পুত্র আলী আজগর ও আলমগীর,মৃত সিরাজুল হকের পুত্র আব্দুস ছত্তার, মৃত জমির হোসেনের পুত্র শাহজাহান, মৃত আহমদ নবীর পুত্র মোহাম্মদ মুছা ও মোহাম্মদ হারুন, মৃত এয়াকুব আলীর পুত্র মোহাম্মদ ইদ্রিসসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। শারীরিক প্রতিবন্ধী আবুল মনছুর বলেন, চেয়ারম্যান ফৌজুল কবির কুমার আমাদের নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা সংগ্রহ করে টাকাগুলো আমাদেরকে দিচ্ছে না। আমরা ঘর নির্মাণ করার জন্য টাকা চাইলে উনি কোন টাকা দিবে না বলে হুমকি দিচ্ছে আমাদেরকে।
মুন্নি আককার নামের একজন বলেন,আমার চেয়ারম্যানের কাছে গিয়ে ছিলাম আমরা স্থানীয়দের সহযোগিতায় ঘর নির্মানের কাজ শুরু করছি টাকার অভাবে কাজ বন্ধ হয়ে আছে আপনি টাকাগুলো দিয়ে আমার কোন মতে কাজ চলমান রাখতে পারব উনি আমাদেরকে গালিগালজ করে যেমন ইচ্ছে ব্যবহার করেছে। আমরা কাছে থাকা টাকাগুলো পাব না বলে তাই জেলা প্রশাসক স্যারের কাছে এসে অভিযোগ করেছি।
আমরা পটিয়ার অভিভাবক জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী মহোদয়ের কাছেও যাব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের জন্য কিছু টাকা রয়েছে তবে টাকাগুলো সংগ্রহ করার জন্য একটি কমিটি করে দিয়েছি কমিটির কাছে আছে। বিষয় হলো সাবেক চেয়ারম্যান নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঘর করে দিবে বলছে উক্ত টাকা প্রয়োজন হবে না বলছে যদি প্রয়োজন হয় কমিটির সদস্যদের বলবে তাদের অনুদানের টাকা পরিবারগুলোকে দিয়ে দেয়ার জন্য এতে আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করার প্রশ্নই আসে না।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ