রাণীশংকৈলে মাদক সেবনের অপরাধে তিন যুবকের জেল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সেচ্ছাসেবকদলের এক নেতাসহ ৩ যুবককে মাদক সেবনের অপরাধে ৫ দিনের জেল ও ১০০ টাকা করে অর্থদন্ড দিয়েছে ভাম্যমাণ আদালত। বুধবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহার ভাম্যমাণ আদালতে তাদের এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ বাশঁবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন (৩০) একই গ্রামের ওমর আলীর ছেলে সালাউদ্দীন (৩৫) এবং রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা বলেন, আটককৃতরা নিজেরাই মাদক সেবনের কথা শিকার করেন। তাই মাদক আইনে তাদের প্রত্যেককে ৫ দিনের করে বিনাশ্রম জেল ও ১শত টাকা করে অর্থদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে ঠাকুরগাঁও সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied