হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপি সংর্ঘষ, পুলিশসহ আহত ৬
লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বিএনপির দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিয়ে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় ছাত্রলীগের বাধার মুখে তিনি পিছু হটেন। পরে পেছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান নেন। সেখানেও বাধার মুখে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন।
মুহূর্তের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা ঘুড়ে দাঁড়ান। ফলে ছাত্রলীগের সাথে ফের সংর্ঘষ বেধে যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied