ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে শ্রেষ্ঠ পুলিশ অফিসার ভূঞাপুর থানার ফাহিম


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ৩:৪৭
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম, স্পর্শকাতর মামলা ইত্যাদি কাজের অগ্রগতি ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহারে গ্রেফতারি পরোয়ানা তামিল ও আসামি গ্রেফতারে বিশেষ ভূমিকা ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইলের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ফাহিম ফয়সাল তরফদার। তিনি জেলার ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ লাইনস টাঙ্গাইলে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শেষ্ঠ অফিসারের ক্রেস্ট তুলে দেয়া হয়।। এসআই ফাহিম ফয়সালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসাররা উপস্থিত ছিলেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ফাহিম ফয়সাল তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, গত সেপ্টেম্বর মাসে উপজেলায় মাদক উদ্ধার, বাল্যবিবাহ রোধ, বিট পুলিশিংয়ে সেবার মান বৃদ্ধি, বিশেষ করে গ্রেফতারি পরোয়ানা তামিল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হই। এসব ভালো কাজের স্বীকৃত হিসেবে আমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আগামীতে যাতে আরো ভালো কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন