ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় দফায় দফায় বাড়ছে পানি, দিশাহারা চরাঞ্চলের কৃষক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ৪:১২

কৃষক শহিদুল ইসলাম স্থানীয় এনজিও থেকে ঋণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে অনেক কষ্টে হাড়ভাঙা পরিশ্রম করে প্রায় ১০-১২ বিঘা জমিতে বিভিন্ন রবি ফসল বাদাম, কাতি কালাই, ধানসহ নানা ধরনের ফসল আবাদ করেছিলেন। কিন্তু যমুনায় এক রাতে পানি বৃদ্ধি পেয়ে প্রায় ৬ বিঘার মতো জমির সব ফসলই নিমিষেই তলিয়ে বিলীন হয়ে যায়। ফলে তার কষ্টের স্বপ্নগুলো যেন স্বপ্নই থেকে যায়। 

শহিদুল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, এ নিয়ে যমুনা নদীতে ষষ্ঠবারের মতো পানি বৃদ্ধি পেয়েছে। এর আগেও নানা ধরনের ফসল পানিতে তলিয়ে যায়। তবে তাতে তেমন ক্ষতি না হলেও অসময়ে পানি বৃদ্ধির কারণে আবারো স্বপ্নের ফসল তলিয়ে যাওয়ায় সীমাহীন ক্ষতির মুখে পড়েছি। 

শুধু শহিদুল একা নন, তার মতো কৃষাণি শান্তি বেগম, কৃষক হুরমুজ প্রামাণিক, রহিজ উদ্দিন ও সবুর আলী বলেন, বিগত বছরগুলোতে এমন সময়ে কখনো এমন পানি বৃদ্ধি পেতে দেখিনি। এ বছর কয়েক দফায় বন্যার কারণে চরাঞ্চলের কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। এ সময়ে বাদাম ও কার্তি কালাইসহ অন্যান্য ফসল চোখের সামনে তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়লে আর ঘুরে দাঁড়াতে পারব না।

সরেজমিন উপজেলার যমুনা নদীর গোবিন্দাসী, গাবসারা ও অর্জুনা চরাঞ্চল ঘুরে দেখা যায়, গত কয়েক সপ্তাহ আগে ধরে চরাঞ্চলে বাদাম, কার্তি কালাই ও ধানসহ বিভিন্ন ফসল রোপণ করেন কৃষকরা। সেগুলো নতুন পানিতে তলিয়ে গেছে ও ভাসছে। অনেকের ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। সব মিলিয়ে এ সময়ে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীতে এ বছর দফায় দফায় পানি বৃদ্ধি পেয়েছে। এবার ষষ্ঠ দফায় পানি বাড়ছে। দফায় দফায় পানি বৃদ্ধির কারণে ঠিক সময়ে ফসল উৎপাদন করতে না পারায় কৃষকরা হতাশ হয়ে পড়ছেন। তবে তাদের অভিযোগ, বালুখেকোরা অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তনের ফলে চরাঞ্চলের কৃষকরা প্রতিনিয়িত এমন ক্ষতির শিকার হচ্ছেন। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুয়ামূন কবীর বলেন, যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা। তবে এ পানি বৃদ্ধিতে চরাঞ্চলে কৃষিতে তেমন ক্ষতি হবে না। কেননা, পুরোপুরিভাবে কৃষকরা বাদামসহ অন্যান্য রবি ফসল রোপণ করেননি। আগে যেসব কৃষক বিভিন্ন ফসল রোপণ করেছিলেন সেগুলো তলিয়ে গেছে শুনেছি। কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন