ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৪-১০-২০২২ বিকাল ৫:৪১
৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ। এ কার্যক্রমের অংশ হিসেবে  ১৪ অক্টোবর শুক্রবার ভোর ৬টা  থেকে বেলা ১১টা পর্যন্ত রাজবাড়ী জেলার সদর উপজেলার  অন্তর্গত পদ্মা নদীতে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান'-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ অভিযানে আরও অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল।
 
নিষিদ্ধ সময়ে মাছ আহরণ করার অপরাধে ৩ জেলের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ রাজবাড়ী জেলার একটি এতিমখানায় বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত