ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাকে বাঁচাতে নিজেকে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা ছেলের, বান্দরবানে তোলপাড়


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ১২:৫৩

বান্দরবান সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম মামুন। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে সব টাকা শেষ হয়ে গেছে। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন ওই কলেজশিক্ষার্থী মামুন।

খোঁজ নিয়ে জানা গেছে, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পান বাজারের বাসিন্দা মামুন। তিন মাস আগে মা খালেদা বেগমের জরায়ু ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এম এ আউয়ালের তত্ত্বাবধানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেমোথেরাপি দেয়া হয়। এতে মামুনের সর্বমোট ১৪ লাখ টাকা খরচ হয়েছে। তার ব্যক্তিগত ৮ লাখ আর বাকি টাকা ধার নেয়া।

উপায় না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিক হিসেবে নিজেকে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন আনোয়ারুল ইসলাম মামুন।  

এ বিষয়ে মো. আনোয়ারুল ইসলাম মামুন জানান, মায়ের জরায়ু ক্যান্সার শনাক্ত হয় চার মাস আগে। তখন থেকে চিকিৎসা চালাচ্ছি। মায়ের ক্যান্সারের স্টেজ ফোর। বাম পাশের কিডনি নষ্ট হয়ে গেছে। ডান পাশেরটা চলমান রাখার জন্য অপারেশনের মাধ্যমে পাইপ বসানো হয়েছে।

তিনি আরো জানান, মায়ের জন্য আমি সব করতে পারি। মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ১০ বছরের জন্য শ্রমিক হিসেবে বিক্রি করার ঘোষণা দিয়েছি। আমার পিতা আমাকে পড়ালেখা করিয়েছেন। উন্নত শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তিনি এখন বৃদ্ধ। এই বয়সে আমি যদি মা-বাবার দায়িত্ব নিতে না পারি তবে আমি সন্তান হিসেবে ব্যর্থ।   

মো. আনোয়ারুল ইসলাম মামুন বলেন, সমাজের বিত্তবানরা যদি আমার মায়ের চিকিৎসায় সহযোগিতা করেন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। গ্রামে অল্প কিছু জায়গা আছে, মায়ের চিকিৎসার জন্য সেই সম্বলটুকু বিক্রি করে দেব।

আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির কথা বলে বিজ্ঞপ্তি দিয়েছে। তার মায়ের চিকিৎসার জন্য এরই মধ্যে তার অনেক টাকা খরচ হয়েছে। সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসেন তাহলে মামুন তার মায়ের চিকিৎসা করাতে পারেন।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ