পাইকগাছায় অভিযানে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ
খুলনার পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। অভিযানে জব্দকৃত চিংড়ি পোনা নদীতে অবমুক্তসহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনভর উপজেলার শিবসা নদী ও মিনহাজ এবং শান্তা বাজারে অভিযার পরিচালনা করেন। এ সময় নদী থেকে ৩ লাখ টাকা মূল্যের বেহুন্দি জাল ও বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়।
এছাড়া মিনহাজ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজারটাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, নৌ পুলিশের এসআই আব্দুর রহিম, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকতার অসিত কুমার সরকার এবং ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
অভিযান শেষে স্থানীয়দের মাঝে সরকারের বেঁধে দেয়া সময় মেনে চলতে সবার সহযোগিতা কামনা করা হয়।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত