গফরগাঁওয়ে লাঠিসোটাসহ ৪ ছাত্রদলকর্মী গ্রেফতার
ময়মনসিংহে বিএনপির সমাবেশের আশপাশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে বাঁশের তৈরি লাঠি নিয়ে যাওয়ার পথে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ৪ ছাত্রদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- সোহেল মিয়া (১৯), রণজিত মজুমদার (১৯), রাকিব (২০) এবং মো. সাফাতুল্লা (৪৫)।
জানা গেছে, শুক্রবার রাতে সিএনজি দিয়ে বাঁশের তৈরি লাঠিসহ উপজেলার মশাখালী ইউনিয়নের ৪ ছাত্রদলকর্মী রাত ২টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করে। মুখী স্কুল বাজার ব্রিজ এলাকায় বাঁশের লাঠি দেখে আওয়ামী লীগের কর্মী ও স্থানীয় জনতা তাদের আটক করে পাগলা থানা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিভর্তি করে নিয়ে আসা ২টি প্লাস্টিকের বস্তায় তিন ফুট লম্বা ১৪০টি বাঁশের তৈরি লাঠিসহ ৪ জনকে গ্রেফতার করে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ময়মনসিংহ শহরে বিএনপি কর্তৃক বিভাগীয় গণমহাসমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক নৈরাজ্য সৃষ্টির জন্য তারা অন্তর্ঘাতমূলক কাজের প্রস্তুতি নিয়ে ময়মনসিংহ সমাবেশস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্তর্ঘাতমূলক ও নৈরাজ্যকর কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন