বুদ্ধি প্রতিবন্ধী দলিত তরুণীকে ধর্ষণের আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
দলিত কিশোরীর ধর্ষণকারীকে গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় গাইবান্ধা পৌর শহরের ডিবি রোডের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে রবিদাস ফোরামের উদ্যোগে এই কর্মসূচী অংশগ্রহণ করে নাগরিক মঞ্চ, জয়ভীম ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জেলা শাখা।
এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে বখাটে ময়নাল হরিজন সম্প্রদায়ের প্রতিবন্ধী এক যুবতীর বাড়িতে যাতয়াত করতো এবং তার সাথে জবরদস্তি করে ধর্ষণ করে। এর একপর্যায়ে সে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে বিষয়টি জানাজানি হবার আগেই ময়নাল তার শ্বশুরবাড়িতে নির্যাতিতাকে গর্ভপাতের জন্য নিয়ে যায়। সেখানে তাকে ওষুধ খাওয়ানোর পর গর্ভপাত হয়। এর একপর্যায়ে তার রক্তক্ষরণ বন্ধ না হলে তাকে ৬ অক্টোবর গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় তারা। পরে ময়নাল ও তার স্ত্রী সাবিনার নামে থানায় মামলা করা হয়।
নির্যাতিতা ও তার মা দুজনে বুদ্ধি প্রতিবন্ধী এবং ভিক্ষা করে জীবিকা র্নিবাহ করে। দলিত ওই কিশোরীর ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানবববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, নাগরিক মঞ্চ গাইবান্ধার আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, রবিদাস সম্প্রদায়ের সাধারন সম্পাদক খিলন রবিদাস,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, রবিদাস সম্প্রদায়ের সন্তোষ রবিদাস,রাজ কুমার রবিদাস, হরিজন নেতা দীলিপ বাসফোর প্রমুখ।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ