ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ২:৫৮

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ ও আদিবাসী নেতা সুব্রত সাংমাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সংগঠনের নেতাকর্মীগণ, সুধীজন ও কুল্লাগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সায়মন তজুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- আদিবাসী নেতা ও বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত দ্রং, আদিবাসী নেত্রী হৈমন্তী স্ল্যান, সুব্রত সাংমার বড় ভাই আদিবাসী নেতা বিজয় সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলম মিয়া, মো. বাবুল মিয়া, যুবলীগ নেতা মো. বাবুল আহম্মেদ, বাহাছাস নেতা লিটন হাজং, অন্তর হাজংসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে সুব্রত সাংমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় সন্ত্রাসীরা সুব্রত সাংমার ওপর হামলা চালায়। পরে রাত ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছলে চিহ্নিত সন্ত্রাসীরা পুনরায় তার ওপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থেকে ৮ অক্টোবর দুপুরে মৃত্যুবরণ করেন।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত