শিশু গাছের ভাইরাস পোকা যাচ্ছে কোথায়
শিশু গাছের ভাইরাস পোকা তো নয়, যেন টাকা কামানোর মেশিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোকার সন্ধানে গাছে গাছে নারী-পুরুষ মিলে সন্ধান চলছে। রিতিমতো সব কর্ম ত্যাগ করে শিশু গাছের ভাইরাস পোকার সন্ধানে নেমে পড়েছে খুলনার পাইকগাছার কপিলমুনি শহরের রেজাকপুর গ্ৰামের মানুষ।
প্রথমে একজন ব্যবসা শুরু করলেও এখন এর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনের মতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে শিশু গাছের ভাইরাস পোকা। ডাল থেকে পোকা ছাড়াতে কেজিপ্রতি দেয়া হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। আর ওই কাজ করছেন নারীরা। ফলে ভাগ্য ফিরেছে নারী-পুরুষের। উথলী জেগেছে এলাকাবাসীর মাঝে। সবার একটাই প্রশ্ন- যাচ্ছে কোথায় শিশু গাছের ভাইরাস পোকা।
এদিকে, নারীরা সারাদিন ধরে গাছের ডাল থেকে ভাইরাস পোকা ছাড়িয়ে দিচ্ছেন। এলাকাবাসীর কাছ থেকে ভাইরাস পোকা খুচরা কেনা হচ্ছে কেজি দরে ২৩০ থেকে ২৫০ টাকায়। এরপর সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি দরে কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বিক্রি হচ্ছে। ইতোমধ্যে শিশু গাছের ভাইরাস পোকা বিক্রি করে লভ্যাংশ দিয়ে মোটরসাইকেল ক্রয় করেছেন কেউ কেউ। এছাড়াও ভাগ্য বদলে যাচ্ছে অনেকের। এটা দেখে এলাকার অনেকেই এই ভাইরাস পোকার ব্যবসায় জড়িয়ে পড়েছেন। কিন্তু পাইকারি বাজার খুঁজতে ব্যর্থ হয়ে অনেকেই হতাশায় ভুগছেন। কোথায় পাইকারি বাজার ও বিক্রি হচ্ছে কেউ স্বীকার করছে না।
ভাইরাস পোকা ব্যবসায়ী মিঠুর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি জানতে অস্বীকার করে বলেন, আমি অন্যকে বলে দিলে আমার ব্যবসায় ক্ষতি হবে। এছাড়াও আরো দুই-তিনজন এই ব্যবসায় প্রধান ভূমিকা পালন করছেন। তবে কেউ স্বীকার করছেন না কোথায় যাচ্ছে ভাইরাস পোকা।
এলাকাবাসী বলছেন, যারা মূলত জানে তারাই গোপনে এগুলো পাঠিয়ে দিচ্ছে বাজারে। এতে অনেককেই আবার লোকসান গুনতে হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বর্তমানে কুষ্টিয়া, বগুড়া, ফেনীতে পাইকারি দরে বিক্রি হচ্ছে ভাইরাস পোকা। কিন্তু এই ভাইরাস পোকা দিয়ে কী হচ্ছে তা কেউ জানে না।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত