ঘাট আধুনিকায়নের কাজ নিয়ে গড়িমসি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাট গত এক মাসেও চালু করা সম্ভব হয়নি। ফেরিঘাটটির অ্যাপ্রোচ সড়কের বেশকিছু অংশ নদীভাঙনে বিলীন হয়ে যায়। তার পর থেকে ফেরিঘাটটি বন্ধ রয়েছে।
বিআইডব্লিটিএ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ৫নং ফেরিঘাট নদীভাঙনের কবলে পড়ে। এরপর থেকে এ ঘাট দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ২০১৪ সালে পদ্মা নদীর তীব্র ভাঙনে দৌলতদিয়ার ১ ও ২নং ঘাট ভেঙে পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজ প্রর্যন্ত ১ ও ২নং ফেরিঘাট বন্ধ রয়েছে। ২নং ফেরিঘাট দিয়ে বিভিন্ন কোম্পানির সিমেন্ট, পাথর, বালুর কার্গো জাহাজ তাদের পণ্য রপ্তানির কাজে ব্যবহার করছে। ৭টি ফেরিঘাটের মধ্যে ৩টি ঘাট দিয়ে সকল যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বাকি ৪টি ফেরিঘাট নদীভাঙনের কবলে পড়লেও জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল করছে।
এদিকে, গুরুত্ব বিবেচনায় বিআইডব্লিউটিসির চাহিদা মোতাবেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ২০১৪ সালে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট আধুনীকায়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। নানা জটিলতার কারণে ৮ বছরেও ওই প্রকল্পের কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এই ৮ বছরে এক দপ্তর হতে অন্য দপ্তরে শুধু ফাইল চালাচালিই হয়েছে। মূলত নদীভাঙন এলাকায় দৃশ্যমান কোনো কাজই হয়নি। এই আট বছরে প্রতিবছরই পদ্মার পানি বৃদ্ধির সময় ঘাট এলাকায় ভাঙন দেখা দেয়। কোনোমতে জোড়াতালি দিয়ে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়। নদী ভাঙ্গন রোধে তা তেমন একটা কাজে আসে না।
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটকে স্থায়ীভাবে রক্ষা করতে পাউবো বিআইডব্লিটিএকে প্রস্তাব দিলে বিআইডব্লিটিএ দৌলতদিয়া প্রান্তে লঞ্চঘাট থেকে ৭ নম্বর ফেরিঘাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার ও পাটুরিয়ার ৪টি ঘাট এলাকায় আড়াই কিলোমিটার এলাকায় স্থায়ী কাজসহ ৭ কিলোমিটার এলাকার জন্য ৬৩৪ কোটি টাকার একটি বিল একনেকে জমা দেয়া হয়। ২০১৬ সালে বিলটি পাসও হয়। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে কাজটি শুরু করা হয়নি। পরবর্তী বছরে ২০১৭ সালে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ রাজবাড়ীর দৌলতদিয়ার ৭টি ঘাট ও পাটুরিয়ার ৪টি ঘাটসহ মোট ১১টি ঘাটের তিনটি করে স্তর হাই ওয়াটার, মিড ওয়াটার ও লো ওয়াটার অর্থ্যাৎ ৩৩টি ঘাট করার জন্য নকশার পরিবর্তন আনতে বললে পানি উন্নয়ন বোর্ড ১ হাজার ৩৫১ কোটি টাকার একটি বিল পুনরায় জমা প্রদান করে, যে কারণে ওই নকশা যাচাই-বাছাই করতে ফাইলটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠায় বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। নকশা অনুমোদনের অপেক্ষায় সেখানেই মুখথুবড়ে পড়ে আছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌবন্দর আধুনিকায়নের প্রকল্পটি।
বিআইডব্লউটিএর আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মোগবুল হোসেন বলেন, নদীভাঙনের কারণে ৫নং ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে গেছে। নদীর পানি ও স্রোত কমে যাওয়ার পর ফেরিঘাটটি পুনরায় সচল করা হবে।
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট আধুনিকায়নের কাজে অগ্রগতি বিষয়ে বিআইডব্লিটিএর আরিচা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পদ্মা নদীর পানি কমার পরও নদী ভাঙন অব্যাহত আছে। নদীভাঙন রোধে আমরা জিওব্যাগ ফেলে যাচ্ছি। তাছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পটি ১ হাজার ৩৫১ কোটি টাকা ব্যয়ে বিল জমা দেয়া হয়েছে। নকশার কাজও প্রায় শেষ প্রান্তে। দু-এক সপ্তাহের মধ্যেই নকশা হাতে পাওয়া যাবে। জমি অধিগ্রহণের জন্য বিআইডব্লিটিএ ভূমি মন্ত্রনালয়ে পত্র দিয়েছে। সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে ঘাট আধুনিকায়নের কাজ শুরু হবে। সেখানে বিআইডব্লিটিএ বিআইডব্লিটিসি ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied