ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১০-২০২২ বিকাল ৫:৫৫

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের বিরুদ্ধে এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সরকারি বেসরকারি এবং বিভিন্ন ব্যাক্তিদের দেয়া অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্থ লোকজন ও এলাকাবাসী চেয়ারম্যানের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারসহ এলাকার ৫০/৬০ নারী পুরুষ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোছাম্মৎ জেরিন আক্তার,  মোঃ আরিফ হাসান,  মোঃ আব্দুস সাত্তার, আয়েশা বেগম, মো. মুসা, মো. আবু বক্কর প্রমুখ। বক্তারা বলেন, গত ১৯ জুলাই  চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপের ১৫টি পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। উক্ত পরিস্থিতিতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার বিত্তবান লোক এগিয়ে এসে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয় ।  বসতবাড়িগুলো পুনঃনির্মাণ করা যায়। এতে করে প্রায় ২৫ লক্ষ টাকার মতো অনুদান সংগ্রহ করা হয়।  উক্ত অনুদানের টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো ফজলুল কবির কুমারের করে দেওয়া কমিটির প্রধান ইউপি সদস্য  শেখ আহমেদ, বুলবুল, দিদারকে হাতে তুলে দেন অর্থ ও ইউএনও থেকে পাওয়া অনুদানের টাকাসহ তাদেরকে দেওয়া হয়।  চেয়ারম্যানের কাছে টাকা চাইতে গেলে তিনি সাফ দেবে না বলে জানিয়ে দেন কোন টাকা দিবে না। বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে এলাকাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। মানববন্ধন শেষে এলাকাবাসী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী