ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিশ্ব ট্রমা দিবস আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১২:৪৪

সারাবিশ্বে আজ সোমবার (১৭ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ট্রমা দিবস। সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়াসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়ে থাকে।

শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাতকে সাধারণত আমরা ট্রমা হিসেবে জানি। এর মধ্যে রয়েছে-সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, হিংস্রতা, নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন। এরকম বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ট্রমা দিবস পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে বিশ্ব ট্রমা দিবস পালিত হলেও বাংলাদেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। তারপরও বেসরকারিভাবে দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত এবং পাঁচ কোটিরও বেশি মানুষ আহত হয়। উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়। যদিও বাংলাদেশে সরকারি পর্যায়ে এর সঠিক কোনো পরিসংখ্যান নেই বলে জানা গেছে। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী