যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের বিনাশ্রম কারাদণ্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ সিটির দেবর (নাগবাড়ি) গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে রাজ্জাক ব্যাপারী, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়ার আনছার আলী মণ্ডলের ছেলে রমজা মণ্ডল, একই গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে রাজ্জাক শেখ, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চরকাটিহাড়ি গ্রামের মৃত বাচ্চু ফকিরের ছেলে রিফাত ফকির ও একই গ্রামের সুলতান মিয়ার ছেলে মাসুদ মিয়া।
ররোববার (১৬ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের আটক করে ভূঞাপুর থানা পুলিশ। আটককালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বলগেট ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে আটক করে থানা পুলিশ। পরে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied