রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই পুরস্কার
‘জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সঠিক সময়ে মৃত্যুর সনদ - শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিত করণে সহায়তা এবং ১৮ টিরও অধিক সেবা পেতে জন্ম সনদের ব্যবহার বাধ্যতামুলক হিসাবে সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে “যত নিবন্ধন-তত পুরস্কার,এক হাতে নিবন্ধন অন্য হাতে পুরস্কার স্লোগানে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন চালু হয়েছে।
এ ক্যাম্পেইন চলমান রাখার ধারাবাহিকতায় সোমবার (১৭অক্টোবর)ইউনিয়নে জন্ম ও মৃত্যুর নিবন্ধনে উৎসাহিত করার লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে শিশুর মা-কে জন্ম নিবন্ধন সনদসহ পুরষ্কার বিতরণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খাঁন।
ক্যাম্পেইন ঘোষণাকালে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাহবুবুর রহমান, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার আরফিনুল হক,ইউপি সদস্য,গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পুরস্কার বিতরণের ঘোষণা করায় সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে ইউপি সচিব মাহবুবুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের সনদ বিতরণকে সফল করতে আমরা এই কার্যক্রম চলমান রেখেছি।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন বলেন ,ধনী গরিব নয় চান্দাইকোনা ইউনিয়নের সকল সাধারণ মানুষ যেন কোন ভোগান্তি ছাড়ায় সেবা গ্রহন করতে পারে এজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।ইতিমধ্যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে আমরা বিভিন্ন ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছি এবং সেবা গ্রহিতাদের পুরস্কার ও বিতরণ করেছি।
চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ হবে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল ইউনিয়ন পরিষদ।একজন নাগরিক ঘরে বসেই সকল সেবা পাবে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মাহবুবুর রহমানসহ সন্মানিত সকল ইউপি সদস্য,উদ্যোক্তা,এবং গ্রামপুলিশ।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ
রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি
Link Copied