ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আগুনে দগ্ধ হয়ে দাদি ও নাতির মৃত্যু


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৭-১০-২০২২ বিকাল ৫:৫৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়ায় বসতবাড়িতে শর্টসার্কিটের আগুনে দগ্ধ হয়ে দাদি ও নাতির মৃত্যু। নিহতরা হলেন দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনছার বেপারীর পাড়া গ্রামের মো. রমজান মোল্লার মেয়ে তাসমিয়া (৭) ও তার দাদী বরু বেগম (৯০)। গতকাল রোববার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী জানান, প্রতিদিনের মত গতকাল(১৬ অক্টোবর) রোববার রাতে ঠান্ডু মোল্লার মা বরু বেগম ও তার নাতনি তাসমিয়া ঘুমিয়ে ছিল। এসময় বৈদ্যুতিক সকসার্কিটের কারণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশের ঘরে থাকা গ্যাস সিল্ডিল্ডারের বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় বরু বেগম ও শিশু তাসমিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার রাফিজুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ছাড়া ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল সেটিও বিস্ফোরণ হয়ে আগুনের তীব্রতা বেড়ে যায়। এতে ঘরের মধ্যে থাকা এক বৃদ্ধা ও এক শিশু পুড়ে মারা যান। আমরা দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৈদ্যুতিক সকসার্কিটের কারণে অগ্নিকান্ডে একই পরিবারের দু’জনের মৃত্যুর পাশাপাশি দু’টি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।ঘটনার খবর পেয়ে রাতেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আমি সহ একটি সেখানে যাই।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত