ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১২:৩১

ভোলার লালমোহনে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটয়ামের সামনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সেখান থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে গিয়ে সমবেত হয়।

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলার অসহায়, দুস্থ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও মৌলিক অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেখ রাসেল, বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনা ও প্রধামন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে লালমোহন বাজার চৌরাস্তায় এসে সমবেত হয় এবং সেখানে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত