ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে শেখ রাসেল দিবস পালিত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১২:৫০
ময়মনসিংহের  গফরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। 
 
 
মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হওয়ার কথা জানানো হয়। তাই  উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর গফরগাঁওয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অফিস  থেকে  র‍্যালি বের করা হয়।
 
র‍্যালিতে অংশ নেন- গফরগাঁও উপজেলা  আওয়ামী লীগ  এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন  সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
 
 
র‍্যালি শেষে  উপজেলা  পরিষদ অডিটোরিয়ামে দোয়া  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা  সভায় বক্তব্য  রাখেন- গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইনর্চাজ মো. ফারুক আহাম্মদ, ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ্ মোস্তফা। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ