বিলুপ্তির পথে ধানের খইয়ের মোয়া
বিলুপ্তির পথে ধানের খইয়ের মোয়া, আগে গ্রাম গঞ্জে বিয়ে, সুন্নতে খাৎনাসহ নানা অনুষ্ঠানে ধানের খই ভেজে গুড় দিয়ে পাক দিয়ে পালবাড়ী থেকে সাজানো নতুন (ডালা) পাতিল সাজিয়ে অনুষ্ঠানে যেতেন মুরব্বিরা। এখন বিয়ে, সুন্নতে খাৎনায় যাওয়ার সময় হাতে আর সাজানো নতুন ডালা দেখা যায় না। ধানের খইয়ের মোয়ার পরিবর্তে মিষ্টি, জিলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন দেখা যায়।
গত রোববার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন জয়নদ্দিন সরদার পাড়া গ্রামে ফরিদা বেগম, ভানু বেগম, ও সুফিয়া বেগম সহ কয়েক জন নারী গুড় ও ধানের খই মিশাতে ব্যাস্ত সময় পার করছেন কেও চুলায় গুড় জাল দিচ্ছে আবার কেও খৈইয়ের মধ্যে থাকা দু একটি ধান বেছে পরিস্কার করছে। তারা যাবে দেবগ্রাম ইউনিয়নের চেনাপেঁচা গ্রামে নাতি জুবায়ের শেখের বিয়ের অনুষ্ঠানে। তাই গ্রাম বাংলার ঐতিহ্য বিয়ের অনুষ্ঠানে ধানের খইয়ের মোয়া তৈরি করছে।
জয়নদ্দিন সরদারপাড়া গ্রামের সুফিয়া বেগম বলেন, ধানের খইয়ের মোয়া তৈরি করতে অনেক ঝামেলা করতে হয়। এই জন্য মানুষ অনুষ্ঠানে আর এতো কষ্ট করে মোয়া তৈরি করে না। বাজার থেকে মিষ্টি নিয়ে যায়। আমরা নাতির বিয়ের অনুষ্ঠানে যাবো তাই বাড়ীর ধানের খই দিয়ে মোয়া তৈরি করে নিয়ে যাচ্ছি।
উজানচর সাহাজদ্দিন মাতুব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো বেলায়েত হোসেন বিলু বলেন, বিয়ে, সুন্নতে খাৎনার অনুষ্ঠানে এখন আর গ্রামবাংলার ঐতিহ্য ধানের খইয়ের মোয়া দেখা যায় না। মিষ্টি, জেলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন দিয়ে মেহমানদারি করা হয়। ধানের খইয়ের মোয়া দিয়ে বিয়েবাড়িতে সকালে নাস্তা করার মজাই আলাদা।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied