কলাপাড়ায় দুর্বৃত্বদের কোপে নিহত আলাউদ্দিনের লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় আলাউদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সংযোগ সড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মুজাফ্ফার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রী ছিলেন।
স্থানীয় এবং পুলিশ জানায়, সোমবার শেষ বিকেলে বাবলাতলা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে নিহতের বাড়ির প্রায় ১০০ গজ দূরে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের ঘাড়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে পলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা