ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শিক্ষক সংকটে পাংশা সরকারি কলেজ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৮

রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের নারায়নপুর এলাকায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পাংশা কলেজ। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কলেজটি। ২০১৫ সালে কলেজটিকে জাতীয় করণ কারে সরকার। জাতীয় করণের পাংশা সরকারি কলেজ নামে কলেজটির করণ করা হয়। কলেজটিতে স্মার্ট ক্লাশরুম, শেখ রাসেল আধুনিক কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্ণার, আধুনিক আসবাবপত্রে সুসজ্জিত সেমিনার কক্ষ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা অন্যান্য সুযোগ-সুবিধা থাকলেও রয়েছে শিক্ষক সংকট। ফলে এতদাঞ্চলের গ্রামীণ জনপদের মানুষকে শিক্ষা সুবিধা সঠিক ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

পাংশা সরকারি কলেজ সূত্রে জানা যায়, কলেজটি জাতীয় করণের পর, শিক্ষক ও কর্মচারী সহ জাতীয় করণের পূর্ণতা দিতে সরকারের সময় লেগেছে প্রায় ৪ বছর। এই সময়ের মধ্যে বেশকিছু শিক্ষক অবসরে চলে গেছেন। এছাড়াও জাতীয় করণের পরবর্তী পর্যায়ে আরোও কিছু সংখ্যক শিক্ষক অবসরে চলে গেছেন। ফলে বেশকিছু পদ শূণ্য হয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে কলেজটিতে। 

কলেজটিতে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স ও মাষ্টার্স পর্যন্ত মোট ২০টি বিষয়ে পাঠদান করা হয়। কলেজে বর্তমান শিক্ষর্থীর সংখ্যা রয়েছে প্রায় ১০ হাজার। সরকারি করণের পর এনাম কমিটির সুপারিশ মোতাবেক কলেজটিতে ১৩৬ জন শিক্ষকের পদ থাকার কথা। কিন্তু বর্তমানে পদের সংখ্যা রয়েছে ৫৫টি। ৫৫টি পদের মধ্যে কর্মরত আছেন ৪৮ জন শিক্ষক। এনাম কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে অনার্স ও মাষ্টাসের্র ৭টি বিষয়ে ১২ জন করে মোট ৮৪টি পদ ও উচ্চ মাধ্যমিক সহ স্নাতক পর্যায়ে অবশিষ্ট ১৩টি বিষয়ে ৪ জন করে মোট ৫২টি পদ সৃষ্টি হওয়ার কথা।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন জানান, এনাম কমিটির সুপারিশ বাস্তবায়ন না হলেও সরকারি নিয়ম অনুযায়ী ২০টি বিষয়েই পাঠদান চলমান রয়েছে। শিক্ষক সংকটে এতদাঞ্চলের গ্রামীণ জনপদের মানুষকে শিক্ষা সুবিধা সঠিক ভাবে পৌঁছে দেওয়া ব্যাহত হচ্ছে। এনাম কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন এবং উল্লিখিত ১৩৬টি পদে শিক্ষক পদায়ন করা প্রয়োজন। তাহলেই এতদাঞ্চলের গ্রামীণ জনপদের মানুষকে শিক্ষা সুবিধা সঠিক ভাবে পৌঁছে দেয়া সম্ভব বলে জানিয়েছেন। এছাড়া শিক্ষক স্বল্পতা থেকে উত্তরণের জন্য ইতো মধ্যে বেশকয়েকটি বিষয়ে খন্ডকালিন শিক্ষক ও অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এনাম কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য ইতি মধ্যে উদ্ধর্তন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন এবং এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের কাছে সহযোগিতা চেয়েছেন অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন