কবরস্থানের পাশে পড়ে থাকা রক্তাক্ত নারীকে উদ্ধার করল পুলিশ, হাসপাতালে মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বুধবার (১৯ অক্টোবর) সকালে ভূঞাপু্র থানার তদন্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাতে কবরস্থানের পাশের সড়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক এক নারীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার নিয়ে যায়। কিন্তু তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে ভূঞাপু্র থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত