বান্দরবানে বন্যহাতির আক্রমণে বিজিবির নায়েব সুবেদার নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাতে টহলরত অবস্থায় বন্যহাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (১১ বিজিবির) ভাল্লুক খাইয়া ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল মন্নান (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। নিহত নায়েব সুবেদার আব্দুল মন্নানের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া নামক এলাকায় সীমান্তের ৪৭/৪৮ সীমানা এলাকায় টইলরত অবস্থায় বন্যহাতির পায়ের নিচে চাপা পড়ে তিনি নিহত হন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, তিনিও ঘটনার কথা শুছেছেন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাচ্ছি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য আহতের ঘটনা সঠিক। তবে মারা গেছে কিনা সে বিষয়ে তিনি সঠিক কিছু বলতে পারেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি খোঁজ নিয়ে জানাবেন ঘটনা আসলে কোন পর্যায়ে।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিমের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন