ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদল সংর্ঘষ : আহত ৬


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:৯

লালমনিরহাটের হাতীবান্ধার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পৃথক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশস্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বড়খাতা এলাকায় ছাত্রদলের দুই কর্মীকে মারধর করে ছাত্রলীগ, এমন অভিযোগ ছাত্রদলের। এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সানিয়াজান এলাকায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর চেষ্টা করে। এতে ছাত্রলীগের সাথে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সজুনসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন