ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:২৯

নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বেলা  ১১টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের যৌথ উদ্যোগে ও বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা চত্বরে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্যানেল মেয়র মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এসএম মহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা প্রমুখ হাত ধোয়া বিষয়ে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন। হাত ধোয়ার সঠিক নিয়ম দেখানোর জন্য হাত ধোয়া প্রদর্শন করেন ডাসকো ফাউন্ডেশনের যুব নারী উর্ষুলা কিস্কু।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আকতার সুরভী, স্পন্সরশিপ সিস্টেম অফিসার লুজি মুখিম, সিনিয়র সাংবাদিক  নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেনসহ ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সবশেষে প্রত্যেক শিক্ষার্থীকে হাত ধোয়ার মাধ্যমে সঠিক কৌশল দেখিয়ে দেন ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিরা। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু