পাংশায় দুই ওয়ার্ডের উপনির্বাচনে ভোটগ্রহণ ২ নভেম্বর
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ও যশাই ইউনিয়নের দুটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আগামী ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে এ উপনির্বাচন। দুটি ওয়ার্ডের মধ্যে একটি পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এবং অপরটি যশাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড। বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আ. আলীম।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উল্লিখিত দুই ইউনিয়নের দুটি ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যুবরণ করায় সদস্যপদ শূন্য হয়। পদ দুটি শূন্য থাকায় দুটি ওয়ার্ডে আগামী ২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। গত ১৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাদের মধ্যে মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কাশেম বিশ্বাস িএবং ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছা. রাফেজা বেগম।
যশাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাদের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল ওহাব প্রামাণিক এবং তালা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রব্বান আলী। যশাই ইউনিয়নের নির্বাচনী ওয়ার্ডে মোট ভোটের সংখ্যা ১২৯৪ এবং পাট্টা ইউনিয়নের নির্বাচনী ওয়ার্ডে মোট ভোটের সংখ্যা ১৫১০।
প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচার-প্রচারণা করে যাচ্ছেন তারা। এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন