পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ
খুলনার পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদসহ স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
এ সময় তিনি জীবিত ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও সনদ এবং মৃত ১০৭ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের স্বজনদের হাতে সনদ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। সনদ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের স্বজনরা।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রেরিত স্মার্টকার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত