ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ছাত্রলীগ-ছাত্রদলের সংর্ঘষ--আহত ৬


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-১০-২০২২ বিকাল ৫:৪২
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশস্কা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
 
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলার বড়খাতা ও সানিয়াজান এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা যায় বড়খাতা এলাকায় ছাত্রদলের দুই জন কর্মীকে মারধর করেন ছাত্রলীগ এমন অভিযোগ ছাত্রদলের। এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সানিয়াজান এলাকায় স্থানীয় আওয়ামীলীগ অফিসে হামলা চালানোর চেষ্টা। এতে ছাত্রলীগের সাথে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এক পযার্য়ে ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটে। 
 
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সুজনসহ উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন। 
পরে বুধবার দুপুরে জয়নাল হাজারী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করেন।হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর পরই আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার