ফারজানা বাতেনের রেসিপি : কাসুন্দির স্মোকি ইলিশ
যা যা লাগবে
ইলিশ -৫০০গ্রাম
সরিষার তেল - ৫০ মিলি
সাদা সরিষা বাটা - ৩০গ্রাম
পোস্ত বাটা— ৭৫ গ্রাম
কাঁচা মরিচ- ৫/৬টি
আদা বাটা-৪০ গ্রাম
পাঁচফোড়ন - ১০ গ্রাম
মরিচ গুড়া - ১চা চা
হলুদ গুঁড়া - ১ চা. চা
কাসুন্দী - ৩০ গ্রাম
লবন - স্বাদ মতো
কয়লা - ১ টুকরা ( স্মোকি ফ্লেভার এর জন্য )

যেভাবে তৈরি করবেন
প্রথমে ইলিশের টুকরো করে লবণও হলুদ মেখে রাখুন।
এবার কাসুন্দি ও সরিষা বাটা দিয়ে মাছ ম্যারিনেট করে রাখতে হবে সারারাত বা ৪/৫ ঘন্টা ।
এরপর প্যানে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিন ।
এবারে আদা বাটা , সরষে বাটা , ও পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করুন ।
তারপর হলুদ গুঁড়া , মরিচ গুড়া মেশাতে হবে ।
এখন মাছের টুকরোগুলো ছাড়ুন।
এবার চেরা কাঁচা মরিচ দিন ।
ঢেকে ৫/৭ মিনিট রান্না করুন । * প্রয়োজনে অল্প পানি ছিটিয়ে দিতে হবে ।
এবারে রান্না হয়ে গেলে ট্রেতে মাছের টুকরো গুলো রাখুন।
এবার বাটির মধ্যে গরম কয়লা এবং উপরে সরিষার তেল ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, স্মোকি ফ্লেভার হবে ।
এবার সার্ভ করুন কাঁচামরিচ ও সালাদের সঙ্গে মজাদার
“কাসুন্দির স্মোকি ইলিশ “
এমএসএম / এমএসএম
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন