রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবির হাবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের বারান্দা থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে তিনি পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।
শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর রুম নম্বর ৩৫৪। এটি হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্ব পাশ। কিন্তু তিনি একই ব্লকের একদম পশ্চিম পারের নিচে পড়ে যান। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে তাকে মেডিকেলে নিয়ে যান।
হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, পড়ে যাওয়ার শব্দ শুনে এসে দেখি একজন উপর থেকে পড়ে গেছেন। এরপর আরো কয়েকজন মিলে তাকে হাসপাতালে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।
এমএসএম / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied